প্রতিদিনরাতের মতোই সেইরাতে স্টিফেন তার বিছানায় শুয়ে পড়ে। কিন্তু আজ রাতে তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সে কখনো কল্পনাও করতে পারেনি।
রাত গভীর। বাইরে হাড়কাঁপানো শীত। ঘড়ির কাঁটায় যখন ঠিক ১২টা, হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল চারপাশ। দেয়ালের ঘড়িটা হুট করে থেমে গেল। স্টিফেন তখনও গভীর ঘুমে আচ্ছন্ন।
ভোরে যখন সে চোখ খুলল, চেনা ঘরটি তার কাছে কেমন যেন অচেনা লাগল। সবকিছু ঠিক আছে, অথচ কোথাও একটা বড় পরিবর্তন ঘটে গেছে। হঠাৎ সে দেখতে পেল, দেয়ালের সেই পুরনো মানচিত্রটি মেঝেতে পড়ে রয়েছে।
বুকের ভেতর এক অজানা আতঙ্ক নিয়ে সে রেডিওর বোতামটি টিপল। রেডিও থেকে যা ভেসে এল, তা শুনে স্টিফেন স্তব্ধ হয়ে গেল! রেডিওর খবরে সে জানতে পারল—সে আর আগের সেই দেশে নেই। না কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, না হয়েছে কোনো দীর্ঘ আন্দোলন। ছিল না কোনো রাজপথ কাঁপানো স্লোগান কিংবা কোনো আগাম সতর্কবার্তা। অথচ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার পা তলার মাটিটাই বদলে গেছে! সে এখন নিজ ঘরে বসেই এক নতুন দেশের বাসিন্দা।
আসল ঘটনা: এটি কোনো কাল্পনিক গল্প নয়। ১৯৯৩ সালের ১লা জানুয়ারি চেকোস্লোভাকিয়া দেশটি এভাবেই কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়া এক রাতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মানুষ সকালে ঘুম থেকে উঠে জেনেছিল, তাদের পুরনো দেশটা আর নেই। জন্ম নিয়েছে দুটি নতুন রাষ্ট্র—চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। ইতিহাসে এই নীরব বিভাজন 'ভেলভেট ডিভোর্স' নামে পরিচিত।
120Please respect copyright.PENANAnOJfpobWLc

→ Request update